করোনার কাছে হার মানলেন ডা. মোস্তাফিজুর রহমান
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সাবেক কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান।
বুধবার (৩০ জুন) দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। ডা. মোস্তাফিজুর রহমান ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের শিক্ষার্থী।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিল চৌধুরী বলেন, ‘তাঁর হার্টে দুটি স্ট্যান্ট লাগানো ছিল। এ ছাড়া তার ডায়াবেটিস ছিল। এর মধ্যে তিনি করোনায় আক্রান্ত হন। করোনায় আক্রান্ত হওয়ার পর চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. মোস্তাফিজুর রহমান।’
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
এই চিকিৎসকের মৃত্যু গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখা। এক শোক বার্তায় সংগঠনটি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
ডা. মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
০২ সেপ্টেম্বর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬